সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় ডুবে নারীসহ দুজনের মৃত্যু 

admin / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
Oplus_0

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এম সাজেদুল ইসলাম সাগর ( নবাবগঞ্জ) দিনাজপুর 

দিনাজপুর, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মাল ভবানী টাটক পাড়া গ্রামের একটি কুয়া থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে আব্দুর সাত্তার (৫৫) ও রংপুরের মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী শারতী পাহান (৬০)।

স্থানীয় আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি টাটকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে বাড়ির পাশে রাতের আঁধারে মদ্যপান করেন নিহতরা। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানিভর্তি কুয়ায় তারা পড়ে যান। পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়ায় পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। কিন্তু গ্রামবাসী এসে তাদের উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে তারা দুজনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে মারা গেছেন। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category