নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত
admin
/ ৩১
Time View
Update :
বুধবার, ২৭ মে, ২০২৬
Share
Oplus_16908288
নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ নিজস্ব প্রতিবেদক নওগাঁর পত্নীতলা উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহার আগাম নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টা ১৫ মিনিটে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চক জয়রাম গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জামাত সম্পন্ন হওয়ায় এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করে। এদিকে আগাম ঈদ জামাতকে কেন্দ্র করে এলাকায় উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
50
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর পত্নীতলা উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহার আগাম নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টা ১৫ মিনিটে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চক জয়রাম গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জামাত সম্পন্ন হওয়ায় এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করে।
এদিকে আগাম ঈদ জামাতকে কেন্দ্র করে এলাকায় উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।