সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নাগরিক অংশগ্রহণে নগর সমস্যার সমাধানে ‘দক্ষিণের জানালা’ চালু করলো ডিএসসিসি

admin / ৩৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

55

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ৬ জুন ২০২৬ (শনিবার): নগর উন্নয়ন ও সুশাসনে নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে ‘দক্ষিণের জানালা’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘দক্ষিণের জানালা’ শুধু আলোচনা বা সেমিনারে সীমাবদ্ধ থাকবে না; বরং ঢাকাকে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নগর পরিচালনা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাবেন, যা বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকা ও দক্ষিণাঞ্চল রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হলেও যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সংকট ও জনস্বাস্থ্য ঝুঁকির মতো নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সমন্বয়ে ‘দক্ষিণের জানালা’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি জানান, খাতভিত্তিক সেমিনার, টাউন হল সভা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। লক্ষ্য শুধু আলোচনা নয়, বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা: বাস্তবতা ও করণীয়’ বিষয়ে বিশেষজ্ঞরা জলাবদ্ধতার কারণ, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’ বিষয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় ও সুপারিশ উপস্থাপন করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে নগর সমস্যার কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করতে ‘দক্ষিণের জানালা’ একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সমাপনীতে ডিএসসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার শহর, আমার দায়িত্ব”—এই চেতনা ধারণ করেই সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, “আমি বদলাই, ঢাকা বদলাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category