সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নিখোঁজের তিন দিন পর উল্লাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

admin / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

25

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জ তারিখ : ১৪/০৮/২০২৫ ইং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামিলা খাতুন (৪০)। তিনি একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) ভোর রাত ৪টার পর থেকে নিখোঁজ ছিলেন জামিলা খাতুন। স্বামী উজ্জল হোসেন জানান, সেদিন রাতে তারা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতে ঘুম ভেঙে তিনি দেখেন স্ত্রী বিছানায় নেই। পরে স্বজনদের নিয়ে খোঁজাখুঁজি করে ও তাকে পাওয়া যায়নি। বুধবার উজ্জল হোসেন উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুকুরপাড়ের জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম ও তদন্ত কর্মকর্তা মো: নিয়ামুল হক  জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় এবং পোকা লাগা ছিল, ফলে আঘাত বা ক্ষতের চিহ্ন বোঝা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, নিহতের বড় ভাই আব্দুস সাত্তার ধারণা করেছেন, বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কার ও বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category