সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

admin / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

16

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ২৩ জুলাই, ২০২৪ ইং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘বাজারে নিত্যপণ্যের কোন সঙ্কট নেই। পর্যাপ্ত পরিমাণ পণ্য রয়েছে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারের কাঁচাবাজার এবং মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শনশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী এই দুই মার্কেট পরির্দশন করার সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ইতোমধ্যে বন্দর খুঁলে দেয়া হয়েছে। খাদ্য পণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খাদ্যপণ্য পরিবহনের ক্ষেত্রে কোন ভোগান্তি যেন না হয়, সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের সময় কোন ধরনের সমস্যা হলে সেখানে অভিযোগ করার অনুরোধ করেন তিনি।

আহসানুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে বিএনপি-জামায়াত নাশকতা চালিয়েছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।এরপরও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সবজির দাম কমে আসবে বলে তিনি জানান।

মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শনের সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে চাল পরিবহনের সমস্যা হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী ওই তিন জেলার জেলা প্রশাসককে তাৎক্ষনিক ফোন করেন এবং খাদ্যপণ্য বহনকারি যান চলাচলে সহযোগিতা করার নির্দেশ দেন।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান এবং সরকারি বিপণন সংস্থা টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।

টিসিবির চেয়ারম্যান জানান, ইন্টারনেট সেবা চালু হলে টিসিবির খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category