সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নেপাল ভ্রমনে গিয়ে বিপাকে জুলাই যোদ্ধা।

admin / ২১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আজিজুল হাকিম সাব্বির বয়স ২২। জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বিভিন্ন দেশে ভ্রমণ তার নেশা। গত সাত আট মাস পূর্বে নেপাল ভ্রমণ করেন। ভুল ক্রমে চারজন বন্ধু সহ নেপাল সীমান্তবর্তী ইন্ডিয়ান বর্ডার ক্রস করে দার্জিলিং প্রবেশ করে ইন্ডিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়। শিলিগুড়ি সার্কিট বেঞ্চ আদালতের বিচারক শিলিগুড়ি কারাগারে প্রেরণ করেন। মোকদ্দমা নং 365/25। সে সুযোগে শিলিগুড়িতে একটি দুষ্ট চক্র তার পাসপোর্ট নগদ টাকা হাতিয়ে নেয়।

বাংলাদেশ এ গেন্ডারিয়ার তার পরিবার বিষয়টি জানতে পেরে বিভিন্ন ওয়েতে শিলিগুড়ি আইনজীবী সহ বিভিন্ন লোকের সহযোগিতা কামনা করেন। আইনজীবী সহ একটি দুষ্টচক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এখন পর্যন্ত ছেলেটির জামিন অথবা বাংলাদেশ এ পুশ ইনের কোন ব্যাবস্থা না করে আরো টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এ দুষ্ট চক্রের মূল হোতা শিলিগুড়ি সার্কিট বেঞ্চ আদালতের আইনজীবী শুভ পাল নিক নেম অরুনা পাল। এই আইনজীবী শিলিগুড়ি কারাগারে আটক সাব্বিরের পরিবারের থেকে বিভিন্ন ভাবে গুগল পে সহ বিভিন্ন কারসাজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। নিরুপায় হয়ে ।

নিরুপায় হয়ে আটক সাব্বিরের পরিবার দৈনিক মুক্ত খবর সাংবাদিক রহিমের সহায়তায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং 1 এ গত 15/2/26 একটি মানবিক আবেদন করেন ছেলেটিকে জামিন অথবা পুশ ইন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন আশানুরূপ ফল পাওয়া যায় নি বলে জানান ছেলেটির পরিবার। জানা গেছে তাদের নিযুক্ত শিলিগুড়ি বেঞ্চ এর আইনজীবী অরুনাভ পাল মোটা অংকের টাকা হাতিয়ে নিতে এসব বিষয়গুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন।

পরবর্তী তে গত 24/3/2026 আটককৃত সাব্বিরের পরিবার কোলকাতা হাইকোর্ট বেঞ্চ এর সিনিয়র আইনজীবী মাতম চক্রবর্তীর মাধ্যমে সাব্বির এর জামিন শুনানি ব্যবস্থা করেন কিন্তু তাদের আগের আইনজীবী অরুণা পাল দলবল নিয়ে শিলিগুড়ি আদালতে নতুন নিযুক্ত আইনজীবী কে বাধা প্রদান করেন। অরুনা পালের রেকর্ড পত্র বাংলাদেশ এর সাংবাদিক দের হাতে চলে আসে। জানা গেছে অরুনা পাল দীর্ঘদিন আটক বাংলাদেশিদের কারাগারে জিম্মি করে তাদের পরিবারের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে ছেলেটির পরিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এর পাশাপাশি আইনজীবী অরুণা পাল চক্র কে আইনের আওতায় আনার জন্য ইন্ডিয়ান হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

মোটা অংকের টাকার জন্য আটককৃত বন্দীদের জিম্মি করে তাদের পরিবারের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অপরাধ এ শিলিগুড়ি সার্কিট বেঞ্চ এর আইনজীবী অরুণা পাল সহ জড়িত দের দ্রুত আইনের আওতায় আনার জন্য মানবাধিকার কমিশনের উচিত ইন্ডিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করে বিষয়টি বিস্তারিত জানানো। পাশাপাশি শিলিগুড়ি কারাগারে আটক সাব্বিরের জামিনের বিষয়ে তদারকির জন্য বাংলাদেশ সরকারের উচিত ইন্ডিয়ান হাইকমিশন এর সাথে আলোচনা করে নিরপরাধ আটককৃত বন্দীদের দেশে ফিরিয়ে আনা। আইনজীবী অরুণা পালের ছবি ও মোবাইল নাম্বার জনস্বার্থে পত্রিকায় প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category