সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

admin / ৩৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

57

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়েছে এমন চিত্র দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কয়েকজন অভিভাবক বলেন, আগাম ছুটি দেওয়ায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি তারা বিষয়টিকে অনিয়ম হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিষ্ঠান প্রধান মহসিন আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ রমজান মাসের ছুটি শেষে আজ প্রথম দিন। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল। তাই নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।

অপরদিকে মুঠো ফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিকেল ৪টার আগে কোনোভাবেই স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। এর আগেই ছুটি দিয়ে থাকলে প্রধান শিক্ষককে সতর্ক করা হবে।

জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, ১ টায় স্কুল ছুটি দিবে কেন? আমি খোঁজ নিয়ে দেখি। পরবর্তীতে আবারো ফোন দিলে তিনি বলেন প্রধান শিক্ষক ফোন রিসিভ করতেছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category