সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, কৃষক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

admin / ২৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

18

 নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট,পাঁচবিবি উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ সবুজ (৪০) নামে এক কৃষকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শালাইপুর বাজার এলাকায় সংঘবদ্ধ একটি দল এ হামলা চালায়।

আহত সবুজ উপজেলার সালাখুর গ্রাম এলাকার ইয়াছিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং হাত-পা ভেঙে দেয়।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— সালাখুর (পুকুরপাড়) এলাকার সাজামিয়ার ছেলে শাকিল (২৫), সুলতানের ছেলে আব্দুর রহিম (২৩), খয়বরের ছেলে হোসেন আলী (২৪), মোজামের ছেলে আলামিন (৩৮), আলমের ছেলে মোমিন (৩৮), মকবুলের ছেলে নূরনবী (৪৭), তার ছেলে আজাদুল (২২), মজিবরের ছেলে সাজা মিয়া (৪৫), গোহারা গ্রাম এলাকার মাহফুজার (৩৫) এবং বেড়াখাই গ্রাম এলাকার রাসেল (৪০)।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category