সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রাইম ব্যাংকে সর্বোচ্চ ২% কম মুনাফায় হোম লোন-ইনভেস্টমেন্ট ট্রান্সফারের সুবিধা

admin / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
8 column 8 inch

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি.-এর হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিশেষ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের বিদ্যমান কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্টে স্থানান্তর করতে পারবেন এবং বিদ্যমান মুনাফা হারের ওপর বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা কম পরিশোধের সুবিধা উপভোগ করবেন।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ সুবিধা শরিয়াহ-সম্মত হাসানাহ হোম ইনভেস্টমেন্টে রূপান্তর করতে পারবেন, যার ফলে মাসিক কিস্তি কমবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে। অফারের আওতায় গ্রাহকরা প্রতিযোগিতামূলক মুনাফা হার, ঋণ পরিশোধে নমনীয়তা, ব্যক্তিগত আর্থিক পরামর্শ এবং ঝামেলাহীন ট্রান্সফার প্রক্রিয়ার সুবিধা উপভোগ করবেন। এতে গৃহঋণ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হবে। এই ক্যাম্পেইনের লক্ষ্য গ্রাহকদের আর্থিক চাপ কমিয়ে দৈনন্দিন প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সাশ্রয়ী অর্থ ব্যবহারের সুযোগ সৃষ্টি করা।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক আর্থিক সল্যুশন প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের বিদ্যমান কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করে বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা হার কমানোর সুবিধা নিতে পারবেন। আমাদের লক্ষ্য গ্রাহকদের আবাসন ঋণ সাশ্রয়ী করা।’

বিভিন্ন শ্রেণির গ্রাহকের চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্ট সল্যুশনগুলো সাজানো হয়েছে, যেখানে রয়েছে স্বচ্ছ মূল্য নির্ধারণ, দ্রুত প্রক্রিয়াকরণ এবং নিবেদিত রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মাসিক কিস্তি কমানোর মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতা আরও সহজ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনায় সক্ষম করে।

যেসব গ্রাহক তাদের কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করতে আগ্রহী, তারা বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে পারেন www.transfer2prime.now-এ অথবা নিকটস্থ প্রাইম ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category