সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বরগুনা তালতলীতে বাকপ্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ 

admin / ৩২৩ Time View
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বাকপ্রতিবন্ধী এক নারীকে বে-ধড়ক মারধরের খবর পাওয়া গেছে। ভুক্তভোগী বাক প্রতিবন্ধী (বোবা) ওই নারী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামের মৃত্যু রুহুল আমিনের স্ত্রী হাওয়া বেগম (৪০)।

সরেজমিন গিয়ে জানা গেছে, আজ থেকে প্রায় ২ বছর আগে হাওয়া বেগমের সাথে একই এলাকার মৃত্যু সেয়ান গাজির ছেলে রুহুল গাজির পরিবারের সাথে মধুর সম্পর্ক ছিলো। বাক প্রতিবন্ধীর সরলতার সুযোগ নিয়ে রুহুল গাজি তার স্বর্ণের হার (গলার চেইন) বন্দক রাখে। পরে সে হার চাইতে গেলে তাকে দেবো বলে ঘুরাতে থাকে। একপর্যায়ে গত ৩০ জানুয়ারি এবিষয় নিয়ে কথা কাটাকাটি হলে বাক প্রতিবন্ধী ও-ই নারীকে হুরুন গাজি ও তার স্ত্রী কুলসুম (৩৫) বেধড়ক মারধর করে। এসময়ে স্থানীয়রা তাকে মারধর থেকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমতলী পাঠায়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে পটুয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচারের দাবী করে।

 

এবিষয়ে ভুক্তভোগী হাওয়া বেগমের ছেলে শাহাদাৎ হোসেন (২২) বলেন, আমার মাকে মারধর করা হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

 

অভিযুক্ত রুহুল গাজি বলেন, আমি তার হার নিয়ে বন্দক রেখেছি তবে তার অন্যএক ভাই, সেও বোবা তার কাছে টাকা পাব। টাকা না দেয়ায় বন্দক রেখেছি। মারামারির বিষয়ে অস্বীকার করে বলেন, সে আমার স্ত্রীকে মারধর করেছে।

 

তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বলেন, উভয় পক্ষই আমার কাছে ফোন দিয়েছিলো। আমি তাদেরকে আসতে বলেছি।

 

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাকপ্রতিবন্ধী কে মারধর করা খুবই দুঃখজনক ঘটনা।অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category