সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিএনপি নেতারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন : নানক

admin / ১৫০ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বিএনপি নেতারা দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার তারিখ ২০/১২/২০২৪ ইং সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচি আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি গত রমজান মাস থেকেই দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কাছে কোনো পথ খোলা নেই। বিএনপি প্রার্থীরা তাদের এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন হয়তো পানি ঘোলা করার চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করছেন বলেই দেশের মানুষ ভালো আছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন, ভোগ বিলাসের রাজনীতি তিনি করেন না।

নানক আরও বলেন, বিএনপি অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। বিএনপির কর্মকাণ্ড মানুষ ভুলে যায়নি। তাদের নেতা নাই। নেতৃত্বশূন্য দল বিএনপি। তাই এখন পানি ঘোলা করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। কোনো লাভ হবে না, বিএনপিকে নির্বাচনে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category