সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য: এস এম জাহাঙ্গীর

admin / ৫০ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

66

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, “বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা ও কল্যাণের জন্য।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়।

এ সময় এস এম জাহাঙ্গীর বলেন, “১৯৯১ সালে ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমপি থাকাকালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে বিএনপির অন্যান্য প্রার্থীর সময়েও উন্নয়নের ধারাবাহিকতা ছিল। কিন্তু এরপর যারা ক্ষমতায় এসেছে, তারা এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। আগামীতে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের কল্যাণেই কাজ করেছে। এই দলের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের উপকার করা।”

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

প্রচারণার অংশ হিসেবে এস এম জাহাঙ্গীর এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চান। তিনি মা-বোনদের সঙ্গে কথা বলেন, চায়ের দোকান, বাজার, ফুটপাত ও মুদি দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category