সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিএনপি’র মির্জা ফখরুল ও মির্জা আব্বাস আটক

admin / ৩২৩ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

31

 

 নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে দাবি করছে বিএনপি।

 

গোয়েন্দা পুলিশ বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাঁদের বাসা থেকে আটক করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

 

তবে এ বিষয়ে এতরাতে পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

তবে এবিষয়ে সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন।

 

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমকে জানান, আমি তাদের বললাম আপনারা এসেছেন কেন, তারা বলেছেন উপরের নির্দেশ আছে। তাদের একটই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি তারা।

 

রাহাত আরা বলেন, মির্জা ফখরুল রাতেই বাসায় এসেছেন। শরীর বেশ খারাপ। যে কাপড়-চোপড় পরা ছিলেন সেভাবেই এসে ঘুমিয়ে গেছেন।

 

ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেফতার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দেয়।

 

ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, না আর কোনো যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে।

 

তবে এ ব‍্যাপারে মির্জা আব্বাসের পরিবারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category