সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিমানবন্দর রেলস্টেশনে অভিযান: বনলতা এক্সপ্রেসের যাত্রীর ব্যাগে ৯৬ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার

admin / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
oplus_2

82

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ডিবি টিম। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোঃ তুষার আলী (৩০)-কে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।

পরবর্তীতে তার সাথে থাকা একটি কালো রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল ভারতীয় TRIPROLIDIN সিরাপ উদ্ধার করা হয়, যা মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধারকৃত মাদক জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

আটক তুষার আলীর পিতা ইসারুল হক এবং মাতা মৃত তানজিলা বেগম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাহির টিক রামপুর এলাকায়।

ডিবি সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঢাকা রেলওয়ে থানায় এজাহার দাখিলের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category