সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিশ্ব ইজতেমায় সুদৃষ্টি কামনা কামারপাড়া স্কুল এন্ড কলেজে

admin / ৩৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

30
 বিশ্ব ইজতেমায় সুদৃষ্টি কামনা কামারপাড়া স্কুল এন্ড কলেজে

ঢাকা রাজধানী , ১২/০১/২০২৩ ইংরেজি তুরাগের তীরে আসন্ন ঐতিহ্যবাহী পবিত্র বিশ্ব ইজতেমায় দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের আগমন প্রাণবন্ত হয়ে উঠেছে। দেশে বিদেশ থেকে আগত মুসল্লিগণ  এলাকা ভেদে বিভিন্ন স্থানে নিজ নিজ অবস্থান বিভাজন করে নিয়েছে বলে দেখা গেছে।

সেই মোতাবেক তুরাগ এলাকার কামারপাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির যথাসাধ্য সহযোগিতায় নিজস্ব মাঠ প্রাঙ্গনে অবস্থান করছে দেশের সুদূর পঞ্চগড় জেলা থেকে আগত মুসল্লিগণ।

এই শিক্ষা প্রতিষ্ঠানে এবারই প্রথমবারের মতো  যথাসাধ্য সার্বিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। সবাই প্রত্যাশা করছেন আগত মুসল্লীগণ উপযুক্ত নিয়ম-শৃঙ্খলা নিরাপত্তা পাক পবিত্র ও সার্বিক পরিচ্ছন্নতা বজিয়ে রেখে নিয়মমাফিক শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাত শেষে স্বস্তির সাথে সুনাম ও সম্মানজনক ভাবেই বিদায় নেবেন।

অথচ অতি পরিতাপের বিষয়,বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গোপনে অনুসন্ধানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সদস্য গণ প্রবেশ করলে দেখা গেছে ইতিমধ্যেই সেখানে নানান অপব্যবস্থাপনা, বাথরুমসহ বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতি ,টয়লেটের অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর  পরিবেশ বিরাজ করছে। সঠিক তদারকির অভাবে মানসিক দ্বন্দ্ব ও হুমকিমুলক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় বলেই ধারণা করা যায়।

কাজেই সঠিক ব্যবস্থাপনায় সক  দ্বন্দ্ব দূরীকরণ ,উপযুক্ত  নিরাপত্তা ও পরিচ্ছন্নতা প্রদান  সহ  সকল ক্ষয়ক্ষতি দ্রুত পূরণে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিদ্যালয় কমিটি সহ সংশ্লিষ্ট প্রতিটি মহলের সুদৃষ্টি কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category