বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে উত্তরা মিডিয়া ক্লাব ও অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ ওবায়দুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং দেশ ও জনগণের পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন এবং ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা দেশ, সমাজ এবং আমাদের কার্যক্রম সবই তুলে ধরবেন। অপরাধী যত শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।” তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি। তিনি দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, মিডিয়া ব্যক্তিত্ব চান্দা মাহজাবিন, ননী গোপাল ঘোষসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম।
উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক জুয়েল আনন্দ, কবি শাহনা সুলতানা, মাহফুজা লিজা, অর্থ সম্পাদক সামসাদ আনহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা, মস্তাফিজুর রহমান, মুজিবর রহমান, রাশিদুল হাসান বুলবুল, কামাল হোসেন, জাহাঙ্গীর শিকদার, মামুন তালুকদার, সুস্মিতা গোলাম, মিনহাজ উদ্দিন অন্তর, নাহিদ সুলতানা, নির্বাহী সদস্য ইসমোতারা মনি, দিলরুবা হোসেন, লাকি বেগমসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি এ কে এম শরিফুল ইসলাম খান।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।