সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতেজ্বালানি তেল উদ্ধার, 

admin / ৫১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

69

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রি প্রতিরোধে প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল ডিজেল ও অকটেন উদ্ধার করে। মজুদকারীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড করে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ২৮ র্মাচ শনিবার দুপুরে উপজেলায় শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকার বাসিন্দা জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করেন।

পরিতোষ কুমার রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

পরিতোষ কুমার রায় আওয়ামীলীগ নেতা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়ের ছোট ভাই।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্দিক জানায়, অকটেন ৪শত টাকা ও ডিজেল দেড়শত টাকা লিটার হিসাবে বিক্রি করছিল।

এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে অধিক মুনাফার লোভে তেল বাড়ীতে রেখে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category