সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃটেনের কার্ডিফের শহীদ মিনারে  ওয়েলস বাংলাদেশ কমিউনিটির মহাণ বিজয় দিবস উদযাপন

admin / ৩০৩ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাকিকুল ইসলাম খোকন,

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল,ও

মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মাধ্যমে গত ১৬ ই ডিসেম্বর ২০২৪ সোমবার,বাংলাদেশের ৫৩তম মহাণ বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফলভাবে উদযাপন করা হয়েছে। বাপসনিউজকে জানিয়েছেন সংবাদদাতা আতিকুল ইসলাম ।

কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ শহীদ মিনার কমিটির সেক্রেটারি মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সিতাব আলী, মাহমুদ আলী ফয়ছল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া,বেলাল আহমেদ, হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনার পূর্বে কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার।

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি,ওয়েলস বিএনপি, ওয়েলস যুবদল, ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন, ও নিউপোর্ট শাখা,

অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন,ও দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে একে একে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

আলোচনায় বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পরিশেষে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category