সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন

admin / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি;

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সাবেক এমপির এমপিও বিহীন ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দে ৪ তলা ভবন নির্মাণের প্রতিবাদে এবং অবিলম্বে এ অনুদান বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর গেটের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে ব্যবসায়ী নাসির গাজী ও আতিকুর রহমান, বনপাড়া ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল আওয়াল মমিন, অর্থোপেডিক সার্জন ডা. রাশিদুল ইসলাম রাজু বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যাক্তি মালিকানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। লভ্যাংশ নিজে ভোগ করার জন্য তিনি প্রতিষ্ঠানটিকে এমপিও ভুক্ত করেননি। কিন্তু সংসদ সদস্য থাকাকালে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ করিয়েছেন। অথচ উপজেলার বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তাই বক্তারা সরকারী অর্থে ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের বরাদ্দ বাতিলের দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৬শ’ টাকা ব্যয় বরাদ্দে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category