সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বঙ্গভবনের রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রশংসা, হাজী মোঃ সালাহউদ্দিন

admin / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

140

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার, ঢাকা

তারিখ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ ইং

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র (কার্ড) সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, চলতি বছর আমন্ত্রণপত্র বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা লক্ষ্য করা গেছে, যা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে একইসঙ্গে অতীতের কিছু অনিয়মের কথাও তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, বিগত সময়ে একটি কুচক্রী মহল প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজেদের পছন্দের অ-জিবি (নন-জিবি) ব্যক্তিদের মধ্যে এসব আমন্ত্রণপত্র বিতরণ করত। ফলে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের জিবি সদস্য ও পুরান ঢাকাবাসী ব্যবসায়ী ইউনিটির আহ্বায়ক হাজী মোঃ সালাহউদ্দিন বলেন, “এবার সুষ্ঠুভাবে কার্ড বিতরণ হওয়ায় আমরা সন্তুষ্ট। তবে অতীতের মতো কোনো ধরনের অনিয়ম যেন আর না ঘটে, সে বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর থাকতে হবে।”

তিনি আরও বলেন, আমন্ত্রণপত্র বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ব্যবসায়ী মহলের দাবি, ভবিষ্যতেও যেন একইভাবে নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত প্রাপকদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয় এবং কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে অংশগ্রহণ আরও অর্থবহ ও প্রতিনিধিত্বশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category