সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মানুষের প্রত্যাশাপুরনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ইফতার মাহফিলে যুবদল নেতা আবু মাসুম

admin / ১৬২ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Oplus_131072

54

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এস এ সাকেরঃ

মানুষের প্রত্যাশা পুরনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ রূপগঞ্জ গড়ার লক্ষে উপস্থিত নেতাকর্মীদের একসাথে কাজ করারও আহ্বান জানান।

গত শনিবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পূর্বাচল উপশহর সংলগ্ন ১৭নং ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেন,
দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই, সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

এ সময়, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category