সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি সাবু-সম্পাদক খোকন ও সাংগঠনিক সম্পাদক রবিউল নির্বাচিত

admin / ১৪৯ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ হয়েছে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন । রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতৃত্ব বাছাইয় করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে। শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন যশোর জেলা বিএনপি কাউন্সিলাররা।

নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। নির্বাচন শেষে রাতে সাড়ে আট টায় ফলাফল ঘোষনা করে বিএনপি চেরায়পার্সনের উপদেষ্টা আমন উল্লাহ আমান।এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন। সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।যশোরে জেলা বিএনপির ১৬ টি ইউনিটের এক হাজার ৬১৬ জন কাউন্সিলারের মধ্যে এক হাজার ৪৮৪ জন কাউন্সিলার তাদেও ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী রবিউল ইসলাম, পেয়েছেন ১৩৪১ ভোট, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু পেয়েছেন ৮৪৫ ভোট , সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।আর কাজী আজম পেয়েছেন ৭১২ ভোট।দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হল যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করলে।উল্লেখ, শনিবার দুপুর ২টা থেকে আলমগীর সিদ্দিকি হলে ভোট গ্রহণ শুরু হয়।

চলে বিকেল ৫ টা পর্যন্ত। পরে ভোট গনণা শেষে রাত সাড়ে আটটায় টাউন হল মাঠে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান। এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।এছাড়াও এসময় নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক, সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category