সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে অস্ত্র-গুলি ও মাদক সহ তিন কারবারী আটক

admin / ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন/যশোর জেলা প্রতিনিধি 

 

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ তিন কারবারি আটক হয়েছে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) ২০২৩ ইং গভীর রাতে যশোরের মনিরামপুর উপজেলার উত্তর খেদাপাড়া গ্রামে অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের মৃত মোকসেদ মাস্টারের ছেলে আবু সিনহা ওরফে বাবুসোনা (৪২), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩২) ও মাহাবুর রহমান (২৫)। এসময় আবু সিনহার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গোপন খবর ছিলো আবু সিনহার বাড়িতে অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে একটি মাদকচক্র। ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ওই তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মনিরামপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category