সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে নাবালিকা মেয়ে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-৬ হাতে ধর্ষক গ্রেফতার

admin / ৩২২ Time View
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

20

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি 

নাবালিকা মেয়ে(১১) ধর্ষণের দায়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক রাশেদ হোসেন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩ যশোর সদস্যরা ঘটনাটি ঘটেছে যশোর জেলা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামে।

আসামী রাশেদ হোসেনের বাড়ী ঐ চাঁনপাড়া গ্রামে,সে মৃত বীরমুক্তিযোদ্ধা সুবাহান মন্ডলের ছেলে র‌্যাব-৬ সিপিসি ৩,যশোর অধিনায়ক জানিয়েছেন,”র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬ সিপিসি-৩,যশোর ফোর্স আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে ফলশ্রুতিতে ২৮ ফেব্রুয়ারী ধর্ষণের ঘটনায় ধর্ষক রাশেদ হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণ সম্পর্কে র‍্যাব অধিনায়ক বলে। যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের চাদঁপাড়া গ্রামের একজন দিনমজুর এবং তার স্ত্রী প্রতিদিনের ন্যায় ইং ২৮/০২/২০২৩ ইং তারিখে জীবিকার তাগিদে বাড়ি থেকে কাজের জন্য বের হয়, তাদের নাবালিকা মেয়ে (১১) বাড়িতে থাকায় প্রতিবেশী আসামী ধর্ষক রাশেদ হোসেন (২২) সম্পর্কে ভিকটিমের চাচা,সকাল ১০ টার দিকে টাকার লোভ দেখিয়ে ঐ মেয়েকে আসামীর নিজ বাড়িতে আসামীর স্ত্রী বাবার বাড়িতে থাকায় নিয়ে যায় এবং ভিকটিমকে উপর্যপূরী ধর্ষণ করে।

ভিকটিমের মা বাবা কাজ শেষে বাড়িতে আসলে, মেয়েটি তার বাবা মা’কে ধর্ষণের ঘটনা সম্পর্কে জানায় এবং সে আরো জানায় আসামী রাশেদ প্রায়ই তাকে টাকার লোভ দেখিয়ে আসামীর নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মা ৩৫ বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।র‌্যাব-৬ যশোর বিষয়টি অবহিত হলে তাৎক্ষনিক ভাবে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধর্ষক রাশেদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে।

অভিযানের একপর্যায় ১মার্চ মধ্যরাতে আসামীর বসতভিটা থেকে ধর্ষক রাশেদ কে গ্রেফতার করে র‍্যাব- ৬ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।আসামী রাশেদ হোসেন কে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category