যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
admin
/ ১৩
Time View
Update :
শনিবার, ১৬ মে, ২০২৬
Share
যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি। শুক্রবার ১৫ মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,৪২,৭০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত) টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
21
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
শুক্রবার ১৫ মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,৪২,৭০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।