যশোরের কারবালায় পিতার কবর জিয়ারত নবনির্বাচিত সংসদ অনিন্দ্য ইসলাম অমিত
admin
/ ৫৩
Time View
Update :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
Share
যশোরের কারবালায় পিতার কবর জিয়ারত নবনির্বাচিত সংসদ অনিন্দ্য ইসলাম অমিত
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যশোর সদর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার শহরের কারবালা কবরস্থানে আসরের নামাজের পর তিনি তাঁর পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম- তাঁর পিতার ও অন্যান্য প্রয়াত নেতাকর্মীদের দোয়া মাগফিরাত কামনায় বিশেষ দোয়া দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।এছাড়াও তিনি কারবালা কবরস্থানে শায়িত বিএনপির অন্যান্য প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তরিকুল ইসলামের আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা ধারণ করে তাঁর সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত যশোরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন এমনটাই সবার প্রত্যাশা। জিয়ারতকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।জিয়ারত শেষে নবনির্বাচিত এ সংসদ সদস্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়ার...
84
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যশোর সদর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার শহরের কারবালা কবরস্থানে আসরের নামাজের পর তিনি তাঁর পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম- তাঁর পিতার ও অন্যান্য প্রয়াত নেতাকর্মীদের দোয়া মাগফিরাত কামনায় বিশেষ দোয়া দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।এছাড়াও তিনি কারবালা
কবরস্থানে শায়িত বিএনপির অন্যান্য প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তরিকুল ইসলামের আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা ধারণ করে তাঁর সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত যশোরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন এমনটাই সবার প্রত্যাশা।
জিয়ারতকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।জিয়ারত শেষে নবনির্বাচিত এ সংসদ সদস্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।