সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র, ইইউসহ আবর দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান

admin / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

27

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ইং হিজবুল্লাহর উপর ইসরাইলি হামলার হুমকির পরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ ক’টি আরব রাষ্ট্র বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল তার হামলা শুরু করার পর থেকে কয়েক শত নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার আরও ৭২ জন নিহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে একটি কূটনৈতিক মীমাংসার সময় এসেছে।’

‘এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না। আমরা একটি কূটনৈতিক নিষ্পত্তির উপসংহারে পৌঁছতে কূটনীতির সুযোগ প্রদানের জন্য লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাই।’

বুধবার জাতিসংঘে ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, প্যারিস ও ওয়াশিংটন ‘আলোচনা এবং আরও টেকসই যুদ্ধবিরতির অনুমতি দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করছে।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ।

ইসরাইল লেবাননের কূটনীতিক ইস্যুকে স্বাগত জানালেও হিজবুল্লাহকে হেয় করার লক্ষ্যে এগিয়ে যাওয়ায় অটল থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category