সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

admin / ৩৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

50

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী ও বগুড়ায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা মো. জসিম উদ্দিন জুয়েল মোলুসহ (৩৩) চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ০৮:২০ ঘটিকায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী (মোল্লাপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১২, বগুড়ার একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ দলটি রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রাম এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে

ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম। ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামী হলেন মো. জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার কুশারঘোপ গ্রামের বুলুর ছেলে। অভিযানে তার আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধের ধরণ

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং রাজশাহী মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মূলহোতা জুয়েল অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির অপরাধী। ডাকাতিই তার একমাত্র পেশা। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এবং রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৩/২০২৬ খ্রিঃ) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category