সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে

admin / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

77

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ 

​রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. রায়হান আলী (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বৃহস্পতিবার তারিখ ১৯ মার্চ ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, এক মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বেলপুকুর এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
​পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান আলীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো. রায়হান আলী (৪৫) ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।

​র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category