সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩, মাইক্রোবাস জব্দ

admin / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

25

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের ২৪৩ (দুইশত তেতাল্লিশ) কেজি তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- জেলার ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মেহেদী হাসান সৌরভ (১৯), খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের পুত্র মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনাডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের পুত্র মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই ৩ সদস্যকে আটক করে রামপাল থানায় সোপর্দ করে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা। এ সময় তামার তার বহণকারী একটি কালো রঙের HIACE মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ সকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে ৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ (২১ সেপ্টেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category