সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

admin / ২৫১ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

8

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে তাং-২২/০৩/২০২৩ইং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

(২২ মার্চ ২০২৩) বুধবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে ঘর প্রদানের পরেই রামপাল উপজেলায় ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ ঘর বুঝে দেওয়া হয়।

এসময় উপকার ভোগীদের মধ্যে তাদের কবুলিয়ত দলিল, নামজারি, ডি.সি.আর, সনদপত্র বুঝে দেওয়া হয়।

রামপাল উপজেলায় চতুর্থ পর্যায়ে মোট ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। এর মধ্যে আজ ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category