সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জ থানা তরুণ দলের প্রধান কার্যালয় উদ্বোধন

admin / ১৭০ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

36

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এস এ সাকেরঃ

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রূপগঞ্জ থানার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জ থানা তরুণ দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দুঃসময়ের কান্ডারী, আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন নিপীড়ন, হামলা মামলা, গ্রেফতার ও বার বার কারাবন্দীর শিকার জাতীয়তাবাদি তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামি সভাপতি টি এইচ তোফা কার্যালয়টি উদ্বোধন করেন। বুধবার বিকেলে উপজেলা তারাব পৌর ০২ নং ওয়ার্ড গন্ধবপুর সাইনবোর্ড এলাকায় কার্যালয়ের সামনে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় তোফা বলেন, বিগত আওয়ামী শাসন আমলে যে গনতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ সকল অধিকার ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন এবং প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে তরুণ দল। এছাড়াও কার্যালয়টি তরুণ দল ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান বক্তারা। এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদি তরুণ দল ঢাকা দক্ষিন সিনিয়র সহসভাপতি- আমিনুল ইসলাম, তরুণ দলনেতা, হাজী মোঃ বিল্লাল, আলমগীর খান, সাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান, আক্তার হোসেন, মাসুদ রানা, তারাব পৌর কৃষকদল সভাপতি- বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category