শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ১৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
admin
/ ৪৫
Time View
Update :
শনিবার, ৯ মে, ২০২৬
Share
Oplus_16908288
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ১৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় বনানীর ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলাম। সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু, অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সেলিমা তালুকদার, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন ও রেজা প্রমুখ। সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠুসহ অন্যান্য...
69
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় বনানীর ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলাম। সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু, অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সেলিমা তালুকদার, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন ও রেজা প্রমুখ।
সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।