শান্তিরক্ষায় ভবিষ্যৎ মিশন হবে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আরও শক্তিশালী করতে ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনগুলোকে আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সরকার পর্যায়ক্রমে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগ বিশ্বশান্তির পক্ষে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রতিকূল পরিবেশে পরিবার-পরিজন থেকে দূরে থেকে নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁদের অবদানের জন্য জাতি কৃতজ্ঞ। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত...