সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শ্রমিকের ঘামেই সচল অর্থনীতির চাকা, তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য: প্রফেসর ড. আসিফ মিজান

admin / ৪৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
Oplus_16908288

82

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ মে, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে আজ ১ মে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা আন্দোলন ‘আধুনিক’ আয়োজিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজান মেহনতি মানুষের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শ্রমিক অধিকার ও মানবিক সংকল্প

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “সভ্যতার কারিগর শ্রমজীবী মানুষের ঘামেই আমাদের অর্থনীতির চাকা সচল থাকে। তাদের শুধু দয়ার পাত্র হিসেবে দেখলে হবে না। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও নিয়মিত বেতন নিশ্চিত করা তাদের আইনগত ও মানবিক অধিকার।”

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন দেশনায়ক তারেক রহমান। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছেন। আমরা যদি মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পারি, তবেই গড়ে উঠবে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ।”

সভায় উপস্থিত গুণীজন ও বিশেষজ্ঞবৃন্দ

‘আধুনিক’-এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানুর সভাপতিত্বে এবং বারিধারা সোসাইটির যুগ্ম মহাসচিব শাহরিয়ার ইবনে জামান-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে একঝাঁক দেশবরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন: মাননীয় স্বাস্হ্যমন্ত্রীর সহধর্মিণী সোনিয়া হোসেন।মনসুর আহমেদ চৌধুরী: বিশিষ্ট সমাজসেবক ও টিআইবি’র চেয়ারপারসন। অধ্যাপক ডা. মীনা ইসলাম: প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ।

মোহাম্মদ আব্দুল জব্বার: নির্বাহী সচিব, ‘আধুনিক’।ড. সৈয়দ হুমায়ুন কবীর: সভাপতি, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি।অধ্যাপক ডা. কানিজ মওলা: বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ।অধ্যাপক ডা. হারুন উর রশিদ: প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ।

মো. নিয়ামত আলী: প্রতিষ্ঠাতা সদস্য ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ‘আধুনিক’। ব্যারিস্টার ওমর সাদাত: আইন বিশেষজ্ঞ ও সংগঠনের আইন উপদেষ্টা।

শেখ মঞ্জুর বারী: প্রধান সম্পাদক, উন্নয়ন বার্তা।এছাড়াও সেকেন্দার হায়াত বাহাদুরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন।

শোক ও সংহতি প্রকাশ

বক্তব্যের শুরুতে প্রফেসর ড. আসিফ মিজান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক ডা. নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন। সামাজিক আন্দোলনে ‘আধুনিক’-এর জোরালো ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “মানবিক সমাজ বিনির্মাণে আমরা সবসময় আধুনিকের সাথে আছি।”

সভা শেষে উপস্থিত বক্তারা মে দিবসের চেতনাকে বছরের প্রতিটি দিন চর্চা করার এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category