সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শ্রীনগরে মাদক সেবনের একশ টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত-৮

admin / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Oplus_0

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনের একশ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।গত বুধবার(২৯মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর উমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, উত্তর উমপাড়া এলাকার হায়দার আলীর ছেলে মিন্টু, মৃত মন্নাফের ছেলে ছনেট ও ধলু মিয়ার ছেলে ফারুক একসাথে মাদক(গাঁজা) সেবন করে। গত ৮-১০ দিন পূর্বে সনেট একশ টাকা বাকিতে মিন্টুর কাছ থেকে গাঁজা ক্রয় করে। সনেট সময়মত টাকা না দেয়ায় মিন্টুর সঙ্গে সনেট ও ফারুকের ঝগড়া হয়। গতকাল দুপুরে ফারুক শাওনকে নিয়ে পার্শ্ববর্তী ছয়গাঁও গ্রামের তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বাবুর দোকানের সামনে মিন্টুর শ্যালক মনির তার লোকজন নিয়ে ফারুককে আটক করে। এসময় মিন্টুকে ফারুক ফোনে বিষয়টি মীমাংসার জন্য ছয়গাঁও ডেকে নিয়ে মারধর করে। পরে মিন্টুর শ্যালক মনিরসহ আরো লোকজন মিন্টুকে বাড়িতে নিয়ে আসলে মিন্টু ও ফারুকের মধ্যে পূনরায় উভয় পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ফারক পক্ষের হামলায় মিন্টু তার স্ত্রী পারুল বেগমসহ মেয়ে নুরজাহান,নুরনাহার এবং মিন্টু পক্ষের হামলায় ফারুক সহ তার বোন মীম,চাচাতো বোন লিজা আহত হয়।এ ব্যপারে মিন্টু বলেন, সনেটের কাছে পাওনা একশ টাকা চাওয়ায় ফারুক, দেলোয়ার নাদিম, লিজা,মীম, সেলিমসহ আরো অজ্ঞাতনামা ৩/৪জন কাঠের চলা, লাইট নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাকেসহ আমার স্ত্রী,দুই মেয়ে ও শ্যালককে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ফারুকের ছোট বোন মীম জানায়, মিন্টু তার স্ত্রী, মেয়েরারাসহ আমার ভাইয়ের উপর হামলা চালায়, এসময় আমিসহ আমার চাচাতো বোন লিজা এগিয়ে গেলে আমাদেরকেও পিটিয়ে আহত করে। আমি অজ্ঞান হয়ে পড়লে পানি ঢেলে আমাকে সুস্থ্য করা হয়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম লিফটন বলেন, দুই পক্ষই মীমাংসার জন্য আমার কাছে এসেছে। আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। যে কোন দিন বসে এটা মীমাংসা করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category