সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

স্বাধীনতা আত্মত্যাগে গড়া অদম্য চেতনা: বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী

admin / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

74

📰 নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

📅 ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী। তিনি বলেন, “স্বাধীনতা কোনো সহজলভ্য অর্জন নয়; এটি আত্মত্যাগে গড়া এক অদম্য চেতনা, যা রক্তে লেখা ইতিহাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। যেসব বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের অবদান চির অম্লান হয়ে থাকবে জাতির হৃদয়ে।”

বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, যিনি পার্বত্য চট্টগ্রামে পরিচালিত “অপারেশন মাউন্টেন ঈগল”-এর নর্থ কলাম, মাউন্টেন ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, “এই স্বাধীনতা শুধু আনন্দের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অশ্রুভেজা বেদনার স্মৃতি। লাখো শহীদের রক্ত আর মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার।”

তিনি জাতির সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।”

মহান স্বাধীনতা দিবসে তিনি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং অশ্রুসিক্ত শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category