সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত 

admin / ৩১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

79

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, রবিবার, (১২ এপ্রিল, ২০২৬):

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটিরও সভাপতি।

এ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি হজযাত্রীদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান। পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে নিয়োগ দেয়ার কথা বলেন যাতে তারা ভালো সেবা দিতে পারেন। তিনি হজ এজেন্সিসমূহকে তিনদিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দেন। এছাড়া, হজ শেষে হজ এজেন্সিসমূহের পারফরম্যান্স মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জও তুলে ধরেন।

এ সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বিমান ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মোঃ এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সভায় গাইবান্ধা -৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category