সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হবিগঞ্জে জুয়ার আসর থেকে ০৫ জুয়াড়ি ডিবির হাতে আটক 

admin / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে ০৫ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ২শ টাকা, ০৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও উদ্ধার করা হয়। অভিযানের সময় অন্ততঃ ৫ জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) রাত ১টা ১০ মিনিটে নিয়মিত ডিউটিতে থাকার সময় গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে জানতে পারে লোকড়া ইউনিয়নের জয়নগর বাজারের পাশে হ্যাজাক বাতি জ্বালিয়ে জুয়ার আসর পরিচালনা করছে কিছু লোক। ডিবির এসআই রিয়াজ উদ্দিন দ্রুত সেখানে পৌঁছে জুয়া খেলারত অবস্থায় নবীগঞ্জের বাউসা গ্রামের তাজিম মোল্লার পুত্র ময়নুল ওরফে রুবেল খান, নবীগঞ্জের রোকনপুর কোনাপাড়ার আব্দুর রউফের পুত্র লিলু মিয়া, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের হিরন খানের পুত্র মোস্তাক খান, আজমিরিগঞ্জ উপজেলার মাটিয়াঝাড়া গ্রামের উমেশ চন্দ্র দাশের পুত্র লক্ষীকান্ত দাশ ও বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের লালু মিয়ার পুত্র শানু মিয়াকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে অপর ৫ জুয়াড়ি জুয়ার আসর থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখার(ডিবি)ওসি মোঃ শফিকুল ইসলাম আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর করার কথা নিশ্চিত করেছেন। আটককৃতরা জেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসর পরিচালনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category