সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

১৫ শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর পাড়ে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ ও আইসিটি প্রতিমন্ত্রী 

admin / ৪৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

20

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:

পদ্মা সেতুর মাদারীপুর শিবচর অংশে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট)ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলার শিবচরের কুতুবপুরে ১৫ শ কোটি টাকার প্রকল্পটি ভিত্তিপ্রস্তর করা হয়। প্রকল্পটির মেয়াদ ৭০.৩৪ একর জমিতে জানুয়ারি ২০১৩ থেকে ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এসময় কাজী নাবিল আহমেদ এমপি, নাহিদ খান এমপি, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর জননেত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ একটি জ্ঞানভিত্তিক ,বুদ্ধিদিপ্ত,উদ্ভাবনী, স্মার্ট বাংলাদেশ বির্নিমানের। সেই স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ৪টি স্তম্ভ নির্বাচন করে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেটি হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি গড়ার জন্য যে স্মার্ট সিটিজেন গড়ার জন্য এই শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি তৈরি করছি। ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই প্রকল্পটির গুরুত্ব অনেক বেশি। কারন আগামী দিনের বাংলাদেশ ডিজিটালের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে। এই প্রকল্পটি শুধু আমাদের এলাকাই নয় দক্ষিনাঞ্চলসহ সারাদেশেই গুরুত্ব বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের ভিশন দেখায় শুরুতে আমরা বুঝতে পারি না। যখন তিনি পদ্মা সেতুর কথা বলেছিলেন তখন অনেকেই এটা বিশ্বাস করে নাই এই নদীর উপর সেতু হতে পারে। আজ পদ্মা সেতু বাস্তবতা এখন আমরা এটা ব্যবহার করে দক্ষিনাঞ্চলবাসি অর্থনৈতিক মুক্তি পেয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category