সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অন্যায়ের মুখে অবিনাশী কলম

admin / ২২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬
Oplus_16908288

30

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সাংবাদিক মহিউদ্দিন তালুকদার 

 

তিবাদী দিন ঘুমিয়ে পড়েছে? জাগো রে বজ্র-বাণ!

তিমির-রাত্রির বুক চিরে আজ চলিছে সত্য-সন্ধান!

তুচ্ছ ছুতায় নামে জুলুমের নির্মম আঘাত-হান,

স্বার্থান্ধের খঞ্জর আজ হানিছে বিষাক্ত বাণ!

সত্যেরে তারা পিষিতে চাহিছে আসুরিক জাঁতাকলে,

তাই তো আঘাত হানে বারবার সত্যের সেনাদলে!

কলমের এই তীব্র চাবুক সহে না জালিম-হায়না,

তাই তো শহীদ নির্ভীক কবি, আপস তো সে চেনে না!

দলহীন যারা, সত্যের দাস—তাহারা তো আজ একা,

ক্ষমতার এই অন্ধ মহলে রক্তে ললাট লেখা!

বিপন্ন আজ মুক্ত কণ্ঠ, ম্রিয়মাণ ইনসাফ,

বুক চিরে জাগে রুদ্র-জিজ্ঞাসা—কে করিবে এই মাফ?

কলম ধরিলে ধেয়ে আসে ঝড়, নামে ঘোর আঁধিয়ারি,

মত্ত উল্লাসে অট্ট হাসে রে অন্যায়ের কারবারী!

কত না প্রাঞ্জল প্রাণ ঝরে গেল এই মর্ত্যের ধূলি-‘পরে,

বিচারের বাণী ডুকরে কাঁদিছে শৃঙ্খলিত ওই ঘরে!

বঞ্চিত যত মজলুম লোক, বুকে চেপে রাখা শোক—

ছুটে আসে এই কলম-সৈনিকে, খুঁজিতে মুক্ত আলোক!

শোষিতের তরে যে বীর পুরুষ দিতেছে রাত্রি-পাহারা,

সে নিজেই আজ জুলুমের শিকার, কাঁদে চোখ-ভরা ধারা!

জুলুম আর ওই চোরাচালান চলে ক্ষমতার ছায়ায়,

অন্ধ মানুষ ইমান বেচেছে পশুর মতন মায়ায়!

ইতিহাস-পাতা দেখিয়াও এরা শেখে না তো কোনো পাঠ,

নমরুদ-ফেরাউন কোথা হারাল? ভেঙেছে তাদের খাট!

ফ্যাসিস্টের ওই পতন দেখিয়াও জাগেনি তো হুশ কারো,

নতুন লেবাসে নতুন রূপেতে শোষক জাগিছে আরও!

জনতার মাঝে মুখোশ পরিয়া ঘোরে কত জল্লাদ,

ইতিহাস বদলায়, শেষ হয় না তো এই পশুর আহ্লাদ!

তবুও মানুষ আশায় বুক বাঁধে, মহাকালের ওই ডাকে,

আসিব দূরন্ত বিপ্লব-দিন, শৃঙ্খল ছিঁড়ে যা কে!

নিজে পাপী হয়ে অন্যের ঘাড়ে যাহারা চাপায় দোষ,

মহাকালের এই রণ-রঙ্গমঞ্চে নামিবে খোদার রোষ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category