নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা: আসন্ন হজ ফ্লাইটকে সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ধর্মমন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।” মন্ত্রী আরও জানান, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন হজ ব্যবস্থাপনার তদারকি আরও জোরদার করার অংশ এবং সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী পুনরায় হাজীদের সঙ্গে কথা...
60
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা: আসন্ন হজ ফ্লাইটকে সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন,
“হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।”
মন্ত্রী আরও জানান, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন হজ ব্যবস্থাপনার তদারকি আরও জোরদার করার অংশ এবং সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী পুনরায় হাজীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।