সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আদর্শ ও সাহসিক নেতৃত্বের প্রতীক: কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হেলাল তালুকদার

admin / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

98

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার স্বপ্ন সবারই থাকে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী পদক্ষেপ নিতে পারেন অল্প কিছু মানুষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে তেমনই এক পরিচিত নাম মোঃ হেলাল তালুকদার।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে সমাজে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
এ বিষয়ে মোঃ হেলাল তালুকদার বলেন, “৪৭ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাং—এই তিনটি বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি বলেন, একটি উন্নত ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে হলে নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। পরিচ্ছন্ন রাস্তাঘাট, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।
স্থানীয় বাসিন্দাদের মতে, স্পষ্টভাষী নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা মোঃ হেলাল তালুকদারকে এলাকার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেতায় পরিণত করেছে।
ভবিষ্যতে ৪৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা উত্তরের একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category