সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি- সি এম আনোয়ার হোসেন 

admin / ৪৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

50

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার কামরুল হাসান:-

ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে যুবসমাজকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ–এর আওতায় ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সি এম আনোয়ার হোসেন-কে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে একাধিক নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে অভিজ্ঞ ও সক্রিয় সংগঠকরা।

ঘোষিত কমিটির সদস্যরা সবাই ঢাকা মহানগর উত্তর এলাকার বিভিন্ন থানা থেকে নির্বাচিত। তাঁদের পূর্ণাঙ্গ নাম, পদবি ও যোগাযোগ নম্বরসহ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণার প্রতীক আরাফাত রহমান কোকো-এর স্মৃতি ও আদর্শ ধারণ করে যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নেতৃবৃন্দরা বলেন, নবগঠিত কমিটি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন এলাকা গুলোতে ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category