সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরায় ভাটুরিয়া মহিলা দাখিল মাদ্রাসায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

admin / ৪০ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

66

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা: রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন ভাটুরিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার রাবিয়া আক্তার, প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল বারিক, অভিভাবক সদস্য হাজী সিরাজুল ইসলাম, সাংবাদিক আল মামুন দেওয়ানসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মাদ্রাসা এখন আর শুধু ধর্মীয় শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; আধুনিক ও ডিজিটাল শিক্ষার মাধ্যমে এগুলো সময়োপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি ইসলামিক শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মাদ্রাসার ভবন নির্মাণকাজ একসময় বন্ধ হয়ে গেলেও সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে তা পুনরায় শুরু করা হয়েছে। ভবিষ্যতেও ঢাকা-১৮ আসনের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া মাদ্রাসার জন্য প্রয়োজনীয় কম্পিউটার ও বই নিজ অর্থায়নে প্রদান করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আল আমিন বলেন, দায়িত্বে থাকা পর্যন্ত তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।

অনুষ্ঠানটি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category