সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরা ১১ নং সেক্টর পার্কে সহমর্মিতা ও সম্প্রীতির ইফতার মাহফিল এস এম জাহাঙ্গীর হোসেন এম পি

admin / ৪৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

79

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমাদান উপলক্ষে  বুধবার তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর পার্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বিকেল থেকেই পার্ক প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আজানের সঙ্গে সঙ্গে শত শত রোজাদার একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকদের উদ্যোগে প্রায় ৮০০ রোজাদারের জন্য ইফতার পরিবেশন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের উচিত এ মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবসেবায় আত্মনিয়োগ করা।” তিনি তরুণ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল হৃদয় এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category