সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুট—আতঙ্কে এলাকাবাসী, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বৃদ্ধি, ১২ কেজিতে ২১২ টাকা বাড়লো

admin / ৩৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

60

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে এক লাফে ২১২ টাকা বৃদ্ধি পেলো গৃহস্থালি ব্যবহারের অন্যতম প্রধান জ্বালানির দাম।

দাম বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের সঙ্গে এই বাড়তি খরচ সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াতে পারে।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে—দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জনগণের আস্থা ফিরে এসেছে। বিএনপি সরকারের নেতারা বলছেন, জ্বালানি খাতে সমন্বয় ও বাস্তবসম্মত মূল্য নির্ধারণের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, আস্থা ফিরিয়ে আনার দাবির পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category