সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৭,০০০ টাকা অর্থদন্ড

admin / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

89

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালতে পন্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় ১টি, মোট ৪টি মামলায় ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তার মধ্যে মামুন ষ্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫০০০ টাকা, সুজন ষ্টোরের মালিক সুজনকে ৫০০০ টাকা, কামাল মুরগী ভান্ডারের মালিক কামালকে ৫০০০ টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category