সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কোনো কোনো জায়গায় ভোটের উৎসবমুখর পরিবেশ”  ঢাকা-১৮ আসনে ভোট গ্রহন ও গণভোট অনুষ্ঠিত

admin / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

75

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান: 

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়ে গেলো ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন। নির্বাচনের দিন সকাল ৭ থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুরে ১ ঘন্টা বিরতির মধ্য দিয়ে সাড়ে ৪ টা পর্যন্ত চলে। প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের উপস্থিততে এ ভোট গ্রহন শুরু হয়। একজন ভোটারকে তার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে ছিল দিতে হবে ও গণভোটে “হ্যা” অথবা “না” উপর টিক মার্ক দিতে হবে।

ঢাকা-১৮ মোট ভোট কেন্দ্র ২১০টি। তবে কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় কোনো কোনো প্রার্থী দের পুলিং এজেন্ট অনুপস্থিত। এর মধ্যে দঃখান সরকারি মোল্লার টেক উদয়ন বিদ্যালয়(স্কুল এন্ড কলেজ),কেসি মডেল স্কুল এন্ড কলেজ(৩ টি কেন্দ্র), গাওয়াইর সরকারি প্রাথমি বিদ্যালয় ভোট কেন্দ্র গুলোতে ধানের শীর্ষ,শাপলা-কলি,মোমবাতি,লাঙ্গলের পুলিং এজেন্ট দেখা গেলেও বাকি ৫ প্রার্থীদের পুলিং এজেন্ট দেখা মেলেনি। এদিকে বিমানবন্দর উচ্চ বিদ্যালয়,উত্তরা কলেজ ভোট কেন্দ্রে ভোটারদের আনন্দ মুখোর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে দেখা যায়।

তথ্য নিয়ে জানা গেছে,এই আসনে বিএনপি,জামায়ত সমর্থন এনসিপি(শাপলা-কলি),জাতীয় পার্টি(লাঙ্গল)সহ স্বতন্ত্রসহ মোট ১০ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে। এদিকে কোনো কোনো ভোট কেন্দ্র সব প্রার্থীদের পুলিং এজেন্টেদের অনুপস্থিত দেখা যায়।

এদিকে দক্ষিণ খা আনোয়ার মডেল ডিগ্রি কলেজ ও এমারত হোসেন স্কুলে ভোট কেন্দ্রগুলোতে ধানের শীর্ষ, শাপলা-কলি,হাত পাখা,হরিণ মার্কার পুলিং এজেন্টদের কিছুটা উপস্থিত দেখা যায়। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভেটারদের কিছুটা কম থাকলেও দুপুরের পর ভোটারদের উপস্থিতি সমাগম দেখা যায়। এদিকে ভোট কেন্দ্র গুলোর আশপাশের পুলিশ,আনসার,বিজিবি ও সেনা মোতায়েন থাকতে দেখা যায়,যাতে সহিংস ঘটনা না ঘটে। ঢাকা-১৮ ভোট মোট কেন্দ্র ২১৮ টি। এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৫ হাজার।

সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে,ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন(ধানের শীর্ষ প্রতিক) সকাল ৮ টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে তার ভোট কেন্দ্রে ভোট দেন এবং সাংবাদিকদের বলেন,ঢাকা-১৮ আসনের জনগণ যদি আমাকে ভালোবাসেন আর আমাকে যোগ্য মনে করে জনপ্রতিনিধিত্ব করার দায়িত্ব দেন তাহলে আমি জনগণের সেবা করবো । ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন।

এনসিপির প্রার্থী (শাপলা কলি )আরিফুল ইসলাম তার নিজ কেন্দ্রে ভোটদান করেন,এছাড়া ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টি(লাঙ্গল প্রতিক),ইসমাইল হোসেন(স্বতন্ত্র, হরিণ)সহ অন্যান্য প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটদান করেন। ভোটারদের অনুভূতি : দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি,এবার ভোট দিয়ে ভালো লাগলো,কেউ কেউ বলেন,এবার দিনের ভোট রাতে হতে দেখা যায়নি সে জন্য সন্তুষ্ট। কোনো কোনো ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায় ভোটারদের।সকাল থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোর আশপাশের প্রার্থীদের নেতারা ও স্বেচ্ছাসেবক কর্মীরা তাদের নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোটারদের সহযোগিতা করতে দেখা যায়। ভোট কেন্দ্রের বাইরে ও ভিতরে প্রশাসনের কঠোর নজরদারি দেখা যায়।

ভোট কেন্দ্রে বাইরে ও ভিতরে সিসি ক্যামেরও দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-১৮ আসনে কেনো ভোট কেন্দ্র স্থগিত হওয়ার তথ্য মেলেনি। সন্ধায় প্রিজাইডিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যালট বাক্স গুলো স্থানান্তরিত করা হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা ১৮ আসনে কেন্দ্রগুলোতে বড় কোনো সংঘর্ষের তথ্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category