নিউজ দৈনিক ঢাকার কন্ঠ প্রতিবেদন: নিলয় চক্রবর্তী তারিখ: ১৫ মার্চ ২০২৬ ইং. খুলনার পাইকগাছা উপজেলায় উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় নিজ বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে ভারতী মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে গলায় গভীর ক্ষত ছিল। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, হত্যার আগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুটপাট চালায়। পরে ভারতী মন্ডলকে হত্যা করে মরদেহ ঘেরের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। লুটপাটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে...
67
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
প্রতিবেদন: নিলয় চক্রবর্তী
তারিখ: ১৫ মার্চ ২০২৬ ইং.
খুলনার পাইকগাছা উপজেলায় উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় নিজ বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে ভারতী মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে গলায় গভীর ক্ষত ছিল।
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, হত্যার আগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুটপাট চালায়। পরে ভারতী মন্ডলকে হত্যা করে মরদেহ ঘেরের পাশে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। লুটপাটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে তারা।